ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

হরিজন

বশির আহমেদ 
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৪৪ এএম

বশির আহমেদ 
হরিজন

নামের পরিবর্তন হয়েছে ঠিকই, 
ভাগ্যফুল ফুটেনি অস্পৃশ্যদের। 
ম্যানহোলের ভিতর- 
দূর করে ময়লার ভাগাড়।
আমরাই নাক কুঁচকাই,
বোবা মানুষের মতো বঞ্চনা সহে, 
নামের সম্মান নিয়ে 
বেঁচে আছে ঈশ্বরের ছেলে!