হোসাইন মোহাম্মদ দিদার
শেষ ঠিকানা
পতন হওয়া নক্ষত্রগুলো
কার জানি বুকে এসে ঠাঁই নেয়।
হে উদাসীন পথিক!
এটাই পতিত নক্ষত্রের অনন্ত ঠিকানা।
মানুষেরা ঘুমায়নি।
জেগে থাকে কার বাড়িতে, কার ঘরে,
কার বুকে কখন নক্ষত্র এসে আশ্রয় নেয়।
মানুষ নক্ষত্রের পতন দেখে,
খুব বিষণ্ন ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে।
মানুষের বুক হলো নক্ষত্রের শেষ ঠিকানা।

