× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৫ এএম

অস্ত্রসহ গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৫ এএম

অস্ত্রসহ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে জীবননগর পৌর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গাজী জাহিদ হাসান পৌর শহরের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, রোববার ভোরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও জীবননগর থানার পুলিশ জীবননগর পৌর শহরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাজী জাহিদকে গ্রেপ্তার করে তার চায়না সাইকেল শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার জাহিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!