চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার আন্দুলবাড়ীয়ায় বাবু খানের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে তিনি বলেন, আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্বশীল আচরণ করতে পারি তাহলে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারব। সুন্দর দেশ গড়তে পারব। সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ফান্ডের ব্যবস্থা আছে কি না আমার জানা নাই। যদি থেকে তাহলে সেটা যেন জীবননগর পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন