× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২৪ এএম

জামায়াতের গণসংযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২৪ এএম

জামায়াতের গণসংযোগ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকায় নির্বাচনি গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকা, ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ফরিদগঞ্জের প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ফরিদগঞ্জবাসী তাদের সমর্থনের প্রমাণ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল, উপজেলা সেক্রেটারি শাখাওয়াত হোসেন প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!