× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:২০ এএম

ভোটের সময় ইন্টারনেট টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ইসির নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:২০ এএম

ভোটের সময় ইন্টারনেট  টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন  রাখতে ইসির নির্দেশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সারা দেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে রাস্তা সংস্কার বা অন্য কোনো উন্নয়নমূলক কাজের কারণে যাতে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে এই নির্দেশনা দেওয়া হয়। ‎সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রণালয়ের সচিবকে এই চিঠি পাঠান। স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

‎‎ইসির চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনি কর্মকা-ের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা অপরিহার্য। তাই নির্বাচনের আগে ও পরে হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করতে হবে। কোনোভাবেই যাতে মাটির নিচে থাকা অপটিক্যাল ফাইবার বা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

‎‎উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশের ১২ কোটির বেশি ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আয়োজিত গণভোটে অংশ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!