× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:২১ এএম

চট্টগ্রামে অতিগুরুত্বপূর্ণ ৬৫৫ কেন্দ্রের অর্ধেকই নগরীতে

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:২১ এএম

চট্টগ্রামে অতিগুরুত্বপূর্ণ ৬৫৫  কেন্দ্রের অর্ধেকই নগরীতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশ। এর মধ্যে ‘অতিগুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোয় মোতায়েন করা হবে চারজন করে পুলিশ সদস্য এবং সাধারণ কেন্দ্রে (ঝুঁকি নেই এমন কেন্দ্র) থাকবে তিনজন পুলিশ সদস্য। একই সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব। আরও থাকবে কোস্ট গার্ড, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এ ছাড়া অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারসহ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চট্টগ্রামে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫৫টি অতিগুরুত্বপূর্ণ এবং ১ হাজার ৩১০টি সাধারণ কেন্দ্র। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতায় ১৬টি থানার অধীনে ৬০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩১০টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিএমপি। চট্টগ্রাম নগরীতে সাধারণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র মিলে থানা পুলিশের বাইরে পুলিশ মোতায়েন করা হবে ২ হাজার ১৩১ জন। এর মধ্যে সাধারণ কেন্দ্রে ৮৯১ জন এবং অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রে ১ হাজার ২৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করার কথা রয়েছে।

জেলা পুলিশের আওতাধীন ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪১৯ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে সাধারণ কেন্দ্রে মোতায়েন থাকবেন ৩ হাজার ৩৯ জন এবং অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রে ১ হাজার ৩৮০ জন।

এর বাইরে র‌্যাব সেভেনের আওতাধীন এলাকায় ৪০০ র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন নির্বাচনে। প্রতিটি আসনে দুটি টহল টিম ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক তৈরি রাখা হবে আরও টিম। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সেভেনের সিইও লে. কর্নেল হাফিজুর রহমান।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম জানান, নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সেন্টারে কতজন পুলিশ মোতায়েন করা হবে, তার একটি ছক আঁকা হচ্ছে। দুই থেকে তিনজন অতিরিক্ত পুলিশ মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

সিএমপির উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন জানান, প্রতিটি আসনকে সমান গুরুত্ব দিয়ে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করব।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর ৬০৭টি ভোটকেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩১০টিকে। এর মধ্যে চকবাজারে ১৬টির মধ্যে ৪টি, কোতোয়ালির ৫২টির মধ্যে ৩৮টি, সদরঘাটের ২৩টির মধ্যে ১৫টি, বায়েজিদ বোস্তামীর ৫৬টির মধ্যে ১৮টি, চান্দগাঁওয়ে ৫৬টির মধ্যে ২৭টি, বাকলিয়ায় ৩৯টির মধ্যে ১৩টি, পাঁচলাইশের ৩২টির মধ্যে ১৯টি, ডবলমুরিংয়ের ৪৮টির মধ্যে ১৮টি, হালিশহরের ৪২টির মধ্যে ৩২টি, পাহাড়তলীর ২৮টির মধ্যে ২০টি, ইপিজেডের ৩১টির মধ্যে ১৩টি, পতেঙ্গার ২৫টির মধ্যে ৭টি এবং কর্ণফুলী থানা এলাকার ৪৭টির মধ্যে ১৯টি অতিগুরুত্বপূর্ণ। নগরের খুলশী থানায় ৪৭টির মধ্যে ৪৪টিকেই অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আকবর শাহ থানার অধীনে থাকা ২৩টি কেন্দ্রের সবই অতিগুরুত্বপূর্ণ। তবে বন্দর থানা এলাকার কোনো কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি।

চট্টগ্রাম জেলার অধীনে থাকা ১ হাজার ৩৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৫টিকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীতাকু- উপজেলায় অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ৪৮টি, চন্দনাইশে ৪২টি, বাঁশখালীতে ৪১টি, হাটহাজারীতে ৩০টি, সন্দ্বীপে ২৪টি, পটিয়ায় ২৪টি, চন্দনাইশে ৪২টি, বোয়ালখালীতে ২৫টি, রাউজানে ২১টি, আনোয়ারায় ১৩টি, দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৬টি, ভূজপুরে ৩টি এবং সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬৮টি।

রূপালী বাংলাদেশ

Link copied!