× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৮ এএম

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য

শেখ হাসিনার চেয়েও খারাপ হবে তারেক রহমানের পতন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৮ এএম

শেখ হাসিনার চেয়েও  খারাপ হবে তারেক  রহমানের পতন

মাঠপর্যায়ে নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকা- রোধ করতে বিএনপি চেয়ারম্যান, সম্ভাব্য প্রধানমন্ত্রী, তারেক রহমান ব্যর্থ হলে তার পতন শেখ হাসিনা সরকারের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১১ দলীয় জোটের পরাজিত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ)।

গতকাল রোববার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার আসনে অনিয়ম এবং পরে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসের অভিযোগ করেন তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ বলেন, দলের ভেতরে যারা ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণ করছেন, তাদের নিয়ন্ত্রণ করা না গেলে তারেক রহমানের জন্য ‘ভয়াবহ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। চর দখলের মতো নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ’২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এই নেতাকর্মীদের নিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব হবে না। পরবর্তী সময়ে এই ধারাবাহিকতা ধরে রাখলে ‘শেখ হাসিনার চেয়েও তারেক রহমানের খারাপ পতন হবে।’

ফুয়াদ অভিযোগ করেন, ইসি নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রসঙ্গত, বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে ৬১ হাজার ১৯২ ভোট পান। এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হন।

রূপালী বাংলাদেশ

Link copied!