× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:৩৪ পিএম

দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেপ্তার ৩

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার বানিয়াদীঘি ও আশুঞ্জা গ্রামে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশার ট্যাবলেট ‘ট্যাপেন্টাডল’সহ তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বানিয়াদীঘি গ্রামের মৃত মমতাজের ছেলে মাহবুবুর রহমান (৫৫) ও রিয়াজুদ্দিনের ছেলে বক্কর উল্লাহ বুলু (৩৫) এবং আশুঞ্জা গ্রামের মাহবুবুর রহমান চবু সওদাগরের ছেলে এরশাদ সওদাগর (৩৮)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বানিয়াদীঘি ও আশুঞ্জা গ্রাম থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

​দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১৩ জুন) দুপুরে আসামিদের বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

রূপালী বাংলাদেশ

Link copied!