× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:২৯ এএম

জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:২৯ এএম

জরিমানা

শেরপুরের নকলায় জাতীয় মান নির্ধারণ ও পণ্য পরীক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন, প্যাকেটজাত, বিক্রি ও মজুত করার অভিযোগে দুই বেকারি মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলার জালালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলায় এ দ- প্রদান করেন। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার করে সেমাই উৎপাদন, প্যাকেটজাত, বিক্রি ও মজুতের দায়ে আলিফ ফুড এন্ড বেকারির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়া নকল চিপস, চানাচুর ও আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে মিথিল ফুড প্রোডাক্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!