টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটিবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে চাপা দিলে নাজিম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় অবৈধভাবে লৌহজং নদের পাড় থেকে মাটি নিয়ে ড্রাম ট্রাকটি পাকুল্যা-লাউহাটী সড়কের পাচচামারী গ্রাম হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের টিনের ঘরের বেড়া ভেঙে সামনে থাকা আধা পাকা অপর একটি ঘরের দেয়ালে গিয়ে থেমে যায়। এ সময় টিনের ঘরের ভেতরে শুয়ে থাকা নাজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন