× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হেলপার নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:৪৪ এএম

হেলপার নিহত

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ইসমাইল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার এলাকার বাসিন্দা এবং তিনি ট্রাকচালক রাসেল হোসেনের ছেলে। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে সেটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রোববার ভোরে অপর একটি দ্রুতগতির ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকের চালক রাসেল হোসেন আহত হন। এদিকে দুর্ঘটনায় অপর ট্রাকের চালক মো. সোহেক কবির (৩৭) আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!