× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সভা অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:৫৫ এএম

সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গোপালপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত প্রবাসীদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে ‘প্রবাসবন্ধু ফোরাম’-এর সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে পৌর শহরের সমেশপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক ছিলেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান। সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে গোপালপুর উপজেলার ২৫ জন ক্ষতিগ্রস্ত প্রবাসীর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ফোরামের ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসীদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!