× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সার বিতরণ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:৫৪ এএম

সার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশী জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের মাঝে যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না তা তদারকির জন্য বিশেষ মনিটরিং টিম কাজ করবে। তিনি আরও বলেন, বর্তমানে কৃষকদের সেচ পাম্পের জন্য ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকেরা যাতে সহজে তেল পেতে পারেন, সে জন্য তাদের প্রত্যয়নপত্র দেওয়া হবে। এই প্রত্যয়নপত্র দেখিয়ে বাজারের এজেন্ট পয়েন্ট থেকে তেল নেওয়া যাবে। তবে কোনো ধরনের অবৈধ তেল মজুত সহ্য করা হবে না এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!