× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাল খনন উদ্বোধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৫৭ এএম

খাল খনন উদ্বোধন

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (আইজিপি) প্রকল্পের আওতায় ঢাকার ধামরাইয়ে বাড়ীগাঁও খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কুল্লা ইউনিয়নের বাসাইল বিল থেকে বংশী নদী অভিমুখে প্রায় তিন কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৭৩ সাল থেকে খাল খনন কার্যক্রম শুরু হয়, যা এখনো ধারাবাহিকভাবে চলমান। তিনি আশা প্রকাশ করেন, এই খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন এবং এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!