× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:১৫ এএম

অস্ত্র উদ্ধার

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:১৫ এএম

অস্ত্র উদ্ধার

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘাত এড়াতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব রামদা, ঢাল, সড়ক ও টেটা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবর সন্ত্রাসী হামলায় জখম হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে তার ছেলেকেও কুপিয়ে হত্যা করা হয়েছিল। সংঘাতের আশঙ্কায় পুলিশ সুপারের নির্দেশে এই ঝটিকা অভিযান চালানো হয়। মাগুরা সদর থানার ওসি মো. আশিক রহমান জানান, সাইফুল শিকদার ও আকবর শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!