× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:০৬ এএম

বিক্ষোভ সমাবেশে মাসুমা হাদি

হাদি হত্যার বিচারে কারো কোনো মাথাব্যথা নেই

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:০৬ এএম

হাদি হত্যার বিচারে  কারো কোনো মাথাব্যথা নেই

শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, শহিদ ওসমান হাদি হত্যার বিচারের ব্যাপারে কারো কোনো মাথাব্যথা নেই। সংসদে দুই-একজন ছাড়া কেউ তার বিষয়ে কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রীরও এ নিয়ে কোনো বক্তব্য নেই। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শহিদ শরিফ ওসমান হাদির বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাসুমা হাদি বলেন, ভারতে ওসমান হাদির খুনিরা ধরা পড়লেও তাদের কীভাবে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, সে বিষয়ে তার (স্বরাষ্ট্রমন্ত্রী) কোনো তৎপরতা নেই। তিনি মোটামুটি মীর জাফরের ভূমিকায় রয়েছেন। আমরা কোনো মীর জাফরকে দেখতে চাই না। হাদির বাংলাদেশে আর কোনো মীর জাফর টিকে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, যে নির্বাচনের জন্য ঢাকা-৮ আসন রক্তাক্ত হলো, বাংলাদেশের মাটি রক্তাক্ত হলো, সেই বাংলাদেশে ওসমান হাদি হত্যার বিচার হয় না। আমরা কারো দাসত্ব মেনে নেব না। আমরা হাদি হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব।

মাসুমা হাদি বলেন, ওসমান হাদি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতেন। তিনি বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলে ইনসাফের জাল বুনতে চেয়েছিলেন। নিজের শত্রুকেও ন্যায়বিচার পাইয়ে দিতে চেয়েছিলেন। অথচ আজ তার নিজেরই বিচার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যাকা- ঘটিয়েছে তারা কীভাবে সীমান্ত পার হলো, কোথায় পালিয়ে গেলÑ সবকিছু রাষ্ট্রকে পরিষ্কার করতে হবে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদারসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের  সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!