× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কারখানা সিলগালা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৮ এএম

কারখানা সিলগালা

কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র‌্যাব-১২। গতকাল শনিবার ভোররাতে উপজেলার গড়বাড়িয়া গ্রামে স্কুলশিক্ষক হাবিব মাস্টারের গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে সিগারেট উৎপাদনের জন্য ব্যবহৃত পাঁটি মেশিন উদ্ধার এবং বিপুল পরিমাণ নকল সিগারেট, কাঁচামাল ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গোডাউন মালিক হাবিব মাস্টার জানান, তিনি শাকিল নামে এক ব্যক্তিকে গোডাউনটি ৪০ হাজার টাকায় ভাড়া দিয়েছিলেন, তবে সেখানে নকল সিগারেট তৈরি হতো তা তিনি জানতেন না। র‌্যাব জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই অভিযানে অবৈধ ব্যবসার মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে র‌্যাব।

রূপালী বাংলাদেশ

Link copied!