× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিশুর মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৩৭ এএম

শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মায়মুনা আক্তার নামে ১৮ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সরুয়ালা (বেকারগাঁও) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়মুনা ওই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে।

পরিবার জানায়, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়মুনা। দুপুর ১২টার দিকে তাকে কোথাও খুঁজে না পেয়ে স্বজনরা সন্ধান শুরু করেন। একপর্যায়ে মা বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!