× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কেমিক্যালের ধোঁয়ায় অসুস্থ অর্ধশতাধিক স্কুলছাত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:২৯ এএম

কেমিক্যালের ধোঁয়ায় অসুস্থ অর্ধশতাধিক স্কুলছাত্রী

পাবনার ঈশ্বরদীতে একটি পরিত্যক্ত কেমিক্যালের বোতল থেকে নির্গত ধোঁয়ায় মুলাডলি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় চলাকালীন ষষ্ঠ শ্রেণির কক্ষে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, কে বা কারা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে একটি কেমিক্যালের বোতল রেখে যায়। বুধবার দুপুরে কোনোভাবে বোতলটি ভেঙে গেলে সেখান থেকে তীব্র ও বিষাক্ত ধোঁয়া নির্গত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো শ্রেণিকক্ষসহ আশপাশের এলাকায় ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্ট ও অক্সিজেনের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। মূলত ষষ্ঠ শ্রেণির ছাত্রীরাই বেশি আক্রান্ত হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স এবং সিএনজিচালিত অটোরিকশাযোগে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাবেরী শাহ জানান, ঘটনাস্থলে পাওয়া কেমিক্যালের বোতলটি দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে, ওই গ্যাসের কারণে অক্সিজেনের সাময়িক সংকট তৈরি হয়েছিল। কয়েকজন শিক্ষার্থীর অবস্থা শুরুতে আশঙ্কাজনক মনে হলেও বর্তমানে সবাই শঙ্কামুক্ত। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ মূলত আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

খবর পেয়ে হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে আসেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়েব। তারা চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। ইউএনও বলেন, কে বা কারা, কী উদ্দেশ্যে এই কেমিক্যালের বোতল ক্লাসরুমে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!