× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৩৯ এএম

অবশেষে ২৩ মে হচ্ছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৩৯ এএম

অবশেষে ২৩ মে হচ্ছে  চট্টগ্রাম চেম্বার নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মামলা-পাল্টা মামলা ও উচ্চ আদালতের নির্দেশে পাঁচবার স্থগিত হওয়ার পর অবশেষে আগের তপশিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ বহাল রাখা হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাধারণ শাখার পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবসার চৌধুরী জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মোট ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন।

চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৩০ মার্চ। এরপর দীর্ঘ সময় ধরে সংগঠনটি নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় চেম্বারের প্রশাসকের দায়িত্বে একাধিক পরিবর্তন আসে। ওই বছরের ৯ সেপ্টেম্বর দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। তার মেয়াদ শেষে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসকের দায়িত্ব পালন করছেন মো. মোতাহের হোসেন।

দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা তৈরি হলেও শেষ পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় স্বস্তি ফিরেছে।

চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী, অর্ডিনারি গ্রুপের ১২ জন ও অ্যাসোসিয়েট গ্রুপের ৬ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হন। এ ছাড়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন পরিচালক সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ২৪ জন পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন।

সংগঠনটিতে বর্তমানে সাধারণ সদস্য ৪ হাজার ১ জন, সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন, শহর সমিতির সদস্য ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য ১০ জনসহ মোট সদস্য সংখ্যা ৬ হাজার ৭৮০। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেÑ এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ এবং সাবেক সিনিয়র সহসভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন ‘সমমনা পরিষদ’।

 

রূপালী বাংলাদেশ

Link copied!