× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:২৮ এএম

৭৮ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারি আটক

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:২৮ এএম

৭৮ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারি আটক

কক্সবাজার শহরের সুগন্ধা বিচ-সংলগ্ন এলাকা থেকে ৭৮ লাখ টাকা দামের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল শহরের সুগন্ধা বিচ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। পরে গাড়িটির ভেতর থেকে লুকিয়ে রাখা ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনের অপরাধে গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে আটক এবং পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত ইয়াবা ও প্রাইভেট কারসহ আটক হওয়া দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!