× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:২০ এএম

দাবি গোলাম পরওয়ারের

দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:২০ এএম

দুই মাসের মধ্যেই সরকার  জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে

মানুষ বিপুল আশা নিয়ে নতুন সরকার ও সংসদ গঠনের দিকে তাকিয়ে ছিল, সংসদের প্রথম অধিবেশনেই সেই আশায় ভাটা পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার জনগণের ভাষা ও আকাক্সক্ষা অনুধাবন না করে উল্টো জনমতের বিপরীতে অবস্থান নিয়েছে। গতকাল শনিবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের এই নেতা। গোলাম পরওয়ার আরও বলেন, সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, এটা অপ্রয়োজনীয়। রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে, এর ফলে মন্ত্রী-এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ার ফলে সরকার গঠনের দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

বিএনপি সরকারে আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছিল, একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার মতে, আওয়ামী ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছিল, বিএনপি সেই সংবিধান রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। এর আওতায় সাংবিধানিক পথসমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া রয়েছে। এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকারব্যবস্থা গড়ে উঠতে পারে না। মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-যুবকেরা জীবন দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে ও দেশত্যাগে বাধ্য করেছিল। কিন্তু সেই ছাত্র-জনতার গণআকাক্সক্ষাকে ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিএনপি। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ও নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে সেখানে দলীয়করণ হবে, আর জনগণ এর সুফল পাবে না।

জামায়াতের এই নেতার দাবি, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে গুলির সামনে বুক পেতে দেওয়া ছাত্র-জনতার যে স্বপ্ন ও আকাক্সক্ষা ছিল, আজ তা পদদলিত হচ্ছে। তিনি বলেন, বিএনপির দাবির পরিপ্রেক্ষিতেই গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয় এবং এর ফলাফল এখন জনগণ দেখতে পাচ্ছে। তাঁর ভাষ্য, গণভোট আগে হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না  উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ জন্যই জামায়াত বুকে পাথর চেপে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না, আমরা চাই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করুক এবং জনরায়কে আমলে নিয়ে সংবিধান সংশোধন করুক। কিন্তু বিএনপি তার অবস্থান পরিবর্তন না করলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!