× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩৩ এএম

ঢাকার চার অভিজাত এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যাচাই করবে রাজউক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৩৩ এএম

ঢাকার চার অভিজাত  এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা  যাচাই করবে রাজউক

রাজধানীর চার অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ লাইন এবং লাইন ব্যবস্থা যাচাই করার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউক সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার বিদ্যমান ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ লাইন বা লাইন ব্যবস্থা যাচাইকরণের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার গতকাল সোমবার একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ভবনগুলোর এসটিপি, সেপটিক ট্যাংক, সোয়াক ওয়েলের ব্যবস্থা রয়েছে কি না তা যাচাই করবে এই কমিটি। পাশাপাশি এসব এলাকার ভবনগুলোর সেপটিক ট্যাংক ও পয়ঃনিষ্কাশন লাইন সরেজমিনে পরিদর্শন করে পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগস্থল যাচাই করতে হবে। আগামী ২৫ জুনের মধ্যে রাজউকের চেয়ারম্যান বরাবর এই প্রতিবেদন দাখিল করতে হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের (ঢাকা-১৭) প্রতিনিধি আব্দুর রহমান সানী ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। রাজউক সূত্রে জানা গেছে, ৯ সদস্যের গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজউকের সদস্যকে (উন্নয়ন নিয়ন্ত্রণ) এবং সদস্য সচিব করা হয়েছে রাজউকের জোন-৪ এর পরিচালককে। পাশাপাশি কমিটির অন্যান্য সদস্য হিসেবে রাখা হয়েছে, ঢাকা ওয়াসার প্রতিনিধি, ডিএনসিসির প্রতিনিধি, গুলশান, বনানী, বারিধারা, নিকেতন সোসাইটি সভাপতি অথবা সেক্রেটারি এবং রাজউকের পরিচালককে (উন্নয়ন নিয়ন্ত্রণ-১)।

রূপালী বাংলাদেশ

Link copied!