× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৩০ এএম

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বরাদ্দ শিগগিরই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৩০ এএম

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন  জারি, বরাদ্দ শিগগিরই

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন (গেজেট) খুব শিগগিরই জারি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে এটি জারি করা হবে।

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে জুনের মধ্যেই এর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই এই নতুন বেতনকাঠামো কার্যকর করার জন্য অর্থ মন্ত্রণালয়ে জোরেশোরে কাজ চলছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রজ্ঞাপন জারির বিষয়ে কাজ চলছে এবং দ্রুতই চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে।

প্রস্তাবিত কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হচ্ছে। সর্বনি¤œ মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন (১ম গ্রেড) ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হয়েছে। নতুন পে-স্কেলের আওতায় দেশের প্রায় ৯ লাখ সাধারণ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে স্বল্প পেনশনপ্রাপ্তদের সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়তে পারে।

পুরো কমিশনের সুপারিশ বাস্তবায়নে ১ লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে সরকার এটি ধাপে ধাপে (তিন ধাপে) বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে মূল বেতনে ৫০ শতাংশ বাড়ানোর প্রক্রিয়া চলমান। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে-স্কেল একযোগে বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে (১ জুলাই ২০২৬ থেকে) সরকারি চাকরিজীবীদের মূল বেতনের প্রায় অর্ধেক বাড়তে পারে। বাকি অংশ পরবর্তী দুই বছরে ধাপে ধাপে সমন্বয় করা হবে। পুনর্গঠিত কমিটির সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের প্রেক্ষাপটে ধাপে ধাপে নয়, বরং ১ জুলাই থেকেই ১০০ শতাংশ বেসিকসহ এক ধাপে পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!