টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের নেতৃত্বে সদর উপজেলার টাঙ্গাইল পৌরসভার পারদিঘলিয়া রবিদাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আঞ্জলী রবিদাস (৪৯) নামে এক নারীর বাড়ি থেকে ৬০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরির প্রায় ১ হাজার লিটার উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন