× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:১৩ এএম

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:১৩ এএম

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন। ছবি : সংগৃহীত

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন। ছবি : সংগৃহীত

নোয়াখালীতে চব্বিশের জুলাই গণঅভুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুন) ভোর পৌনে পাঁচটায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত নোয়াখালী জজ কোর্ট সড়কে জেলার কেদ্রীয় শহীদ মিনার ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি স্তম্ভের মাঝে আবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে কয়েকজন যুবক এসে স্মৃতিস্তম্ভের নীচের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নীচের কিছু অংশ পুড়ে যায়।

এরপর যুবকেরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে/শেখ হাসিনার স্মরণে-ভয় করিনা মরণে’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে চলে যায়।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!