× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৫ এএম

দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৫ এএম

দেশে ফিরেছেন ৬০ হাজারের  বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৪

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। তবে এবার হজ পালনে গিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৫৪ জন হজযাত্রী ও হাজি। গতকাল শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়। গত ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে এসে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫৬ হাজার ২৬৯ জন হাজি রয়েছেন। এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৬টি ফ্লাইটে ২৬ হাজার ৮৬৮ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে আট হাজার ৬৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও চার হাজার তিনজন হাজি দেশে ফিরেছেন।

এদিকে সৌদি আরবে মারা যাওয়া ৫৪ জন হাজির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পবিত্র মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত মঙ্গলবার মদিনায় অবস্থানকালে কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা ৪৪ বছর বয়সি আকলিমা আক্তার মারা যান। তিনি গত ১৯ মে বিমান বাংলাদেশের ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন।

এবারের হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট সাড়ে ৭৮ হাজার মানুষ সৌদি আরব যান। এর মধ্যে সরকারি কোটায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজের কার্যক্রমে অংশ নেন। হাজিদের চিকিৎসাসেবার বিষয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৫ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার হজে মৃত্যুর সংখ্যা কিছুটা ঊর্ধ্বমুখী। গত বছর অর্থাৎ ২০২৫ সালের হজে গিয়ে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছিল। তবে তার আগের বছর, ২০২৩ সালের হজ মৌসুমে ১২১ জন হাজি ও হজযাত্রী মারা যান, যা ছিল বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!