× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৬ এএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৬ এএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পূর্ব জুরাইন নবারণ গলি পপি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা এ তথ্য জানান।

এসআই সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধুদের মধ্যে দ্বন্দ্বের জেরে হত্যাকা-টি ঘটে থাকতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। গুরুতর অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মা রানু বেগম জানান, রাতে জুরাইনের নবারুণ গলির একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন কুদ্দুস। এ সময় এলাকার কয়েকজন যুবক অতর্কিত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীরা আগে কুদ্দুসের সঙ্গে চলাফেরা করত। এক সপ্তাহ আগে তাদের সঙ্গে একটি বিষয় নিয়ে বাগবিত-া হয়। তবে তিনি তাদের নাম জানেন না।

নিহত কুদ্দুসের বাড়ির মালিক কামাল সিকদার বলেন, গত রাতে ব্যবসা শেষে পূর্ব জুরাইন নবারণ গলি পপি স্কুলের সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন কুদ্দুস। এ সময় কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত সবজি ব্যবসায়ী কুদ্দুস কদমতলীর পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পূর্ব জুরাইনের বউবাজারে সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

রূপালী বাংলাদেশ

Link copied!