ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বারিতে নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০১:৫৫ এএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে গতকাল বুধবার  ১৪ দিনব্যাপী নতুন উদ্ভাবিত প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর পার্টনার (বারি অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন। প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিজানুর রহমান। প্রশিক্ষণে বারির মোট ৬০ জন বিজ্ঞানী অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র/বিভাগের বিজ্ঞানী ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্টনার প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।