গত ১৮ জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার ছিল বৈশাখী টিভি। অনুষ্ঠানের একটি পর্বের প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। অনুষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষাবিদ, করপোরেট লিডার, এইচআর প্রফেশনাল ও পাঁচ শতাধিক বিশেষজ্ঞ ট্রেইনার অংশ নেন। সভাপতিত্ব করেন বরেণ্য শিক্ষাবিদ ড. কেএম হাসান রিপন।
যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহসভাপতি ড. মো. ইউসুফ ইফতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসডিএ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী। বক্তব্য রাখেন, জিসান কিংসুক হক, আয়মান সাদিক, অস্ট্রেলিয়ার বিখ্যাত ট্রেইনার ডেক্ল্যার হেইগ, সিঙ্গাপুরের মিস সুচি, মেন্টর কাজী এম আহমেদ এবং ইজাজুর রহমানসহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান, এফবিএইচআরও প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন, ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ মোরাদ হোসেন, ডিরেক্টর ইনোভেশন জিয়াউদ্দিন মাহমুদসহ অন্যরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন