× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:১৬ এএম

নির্মাণে ফিরছেন সোহানা সাবা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:১৬ এএম

নির্মাণে ফিরছেন সোহানা সাবা

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। নাটক ও সিনেমা দুই পর্দায়ই তার বিচরণ। লাস্যময়ী এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল নাচের মাধ্যমে। প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে তার বড় পর্দায় পথচলা শুরু। দেশের গ-ি পেরিয়ে কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দেখা গেছে উপস্থাপনা, প্রযোজনা ও পরিচালনাতেও।

আজ থেকে প্রায় ৬ বছর আগে নির্মাণ করেছিলেন ‘টুইন রিটার্নস’ নামের একটি ওয়েব সিরিজ। দুই জমজ বোনের রহস্যময় জীবনের গল্প নিয়ে এই ওয়েব সিরিজটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয় এবং প্রযোজনা করেছিলেন সাবা নিজেই।

এরপর আর নির্মাণে পাওয়া যায়নি তাকে। দীর্ঘ সময় পর আবারও নির্মাণে ফিরছেন সোহানা সাবা। প্রায় ৬ বছর পর শিগগিরই নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করবেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য। এর গল্পও লিখেছেন সাবা। পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। রোজার ঈদের পর শুটিং শুরু করবেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘ওয়েব ফিল্মটির এখনো শিল্পী চূড়ান্ত হয়নি। তবে তারিক আনাম খানকে মাথায় রেখেই গল্প তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্রটিতে তাকে অভিনয়ের প্রস্তাব দেব। তিনি কাজটি করতে আগ্রহী হলে আমার জন্য বিরাট ব্যাপার হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে।’

যোগ করে তিনি বলেন, ‘সরাসরি আমি নারীবাদী গল্প বানাই না। তবে আমার গল্পে নারীরা ভিন্নভাবে উপস্থাপন হয়। এবারও ব্যতিক্রম হবে না। এ ছাড়া গল্পে রহস্য, কমেডি তো থাকবেই। জোর করে হাসানো নয়, পরিস্থিতি দর্শককে হাসাতে বাধ্য করবে।’

সোহানা সাবা কখনো জিমে যান না। জিমের ভারী যন্ত্র দিয়ে কসরত করা একেবারেই অপছন্দ এ অভিনেত্রীর। স্লিম থাকতে বিশেষ খাদ্যাভ্যাসও মেনে চলেন না। মেডিটেশন ও ইয়োগা করেই নিজেকে ফিট রাখছেন তিনি। মেডিটেশনের সঙ্গে তার সম্পর্ক প্রায় ২০ বছরের। এ নিয়ে বিশেষ কোর্সও করেছেন। ইয়োগা শুরু করেছেন কয়েক বছর হলো। ‘ইয়োগিস’ নামে দুই বছর আগে রাজধানীর গুলশান ২-এ একটি প্রতিষ্ঠান দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসা সামলাচ্ছেন সাবা।

রূপালী বাংলাদেশ

Link copied!