ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

আইনি বিয়ে সারলেন মধুমিতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:০৪ এএম

ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। এই বিয়ের পাঁচ মাসের মাথায় এবার আইনি বিয়ের (রেজিস্ট্রি) মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকা দম্পতি।

মধুমিতা তার সামাজিকমাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিনেত্রীর পোস্টে নেটিজেন থেকে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

সামাজিক বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, গা-ভর্তি সোনার গয়নায় সেজেছিলেন মধুমিতা সরকার। মায়ের হাত ধরে ফুলের চাদরের নিচে হেঁটে বিয়ের ম-পে আসেন। অন্যদিকে, বিয়ের রাতে দেবমাল্য পরেছিলেন লাল বন্ধগলা পাঞ্জাবি এবং ধুতি।

দেবমাল্য এবং মধুমিতা ছোটবেলার বন্ধু। মাঝে তাদের দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। পরে সেই যোগাযোগ পুনর্¯’াপন হতেই নতুন জীবন শুরু করলেন। বছর দুয়েক আগে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন মধুমিতা। পূজার শেষে আলাপ করান প্রেমিক এবং বর্তমান বরের সঙ্গে। তারপর থেকে নানা সময় তাদের কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বিয়ের পর মধুমিতা এখন জোরকদমে কাজ করছেন। কয়েকটা সিনেমার কথা রয়েছে, হাতে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের কাজও। অন্যদিকে, তার নতুন দাম্পত্যজীবন বেশ কাটছে দেবমাল্যর সঙ্গে।

এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। সেই দাম্পত্য মোটেই সুখের হয়নি। কয়েক বছরের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যায় সংসার।

বর্তমানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছেন সৌরভ। কাকতালীয়ভাবে এরপরই দেবমাল্যর সঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি দিলেন প্রাক্তন স্ত্রী।