ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসা সংক্রান্ত কার্যক্রম দুই দিনের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, ১ জুন থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। এর আওতায় ঢাকার মার্কিন দূতাবাসের সব অভিবাসী ভিসা বিভাগে দ্রুততর প্রক্রিয়া অনুসরণ করা হবে, যাতে আবেদনকারীরা স্বল্প সময়ে সেবা গ্রহণ করতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাসের ভিসা বিভাগের নির্দেশিকা এবং অভিবাসী ভিসা সংক্রান্ত তথ্যকেন্দ্র পরিদর্শন করতে পারবেন।
মার্কিন দূতাবাসের এ উদ্যোগের ফলে অভিবাসী ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় কমবে এবং সেবার গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

