× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:২৩ এএম

‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:২৩ এএম

‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’

ফুটবল মানেই কেবল মাঠের লড়াই নয়, ফুটবল মানে কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা এবং হৃৎস্পন্দন। আর এই উন্মাদনাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ফুটবলের গানগুলো। এই উচ্ছ্বাসকে আরও রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গানের শিরোনাম ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’।

কেবল কণ্ঠ দেওয়াই নয়, গানটির কথা ও সুরও তৈরি করেছেন গায়িকা নিজেই। এসএ সুমনের সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সজল রানা। নান্দনিক এই ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন তপু, মামুন ও খোদ রাহিদা লগ্না। মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংঘের নৃত্যশিল্পীরা এতে পারফর্ম করেছেন, যাদের সার্বিক সহযোগিতা দিয়েছেন তামিম আহমেদ সবুজ।

গানটি প্রসঙ্গে রাহিদা লগ্না বলেন, ‘গানটি প্রকাশ্যে আসতেই ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। হঠাৎ করেই প্রিয় দল নিয়ে গানটি করার প্রস্তাব পাই। শুটিংয়ের কিছু দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দলকে নিয়ে ভক্তদের জন্য কিছু করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

রূপালী বাংলাদেশ

Link copied!