ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জীবননগরে বিক্ষোভ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫১ এএম

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরের নামাজের পর জীবননগর বাসস্ট্যান্ডে সর্বদলীয় ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও ন্যায্য নির্বাচনের বিরুদ্ধে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যদি প্রশাসন ও রাষ্ট্র জুলাইযোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তাদের দায়িত্ব ছেড়ে জনগণের কাতারে নেমে আসা উচিত। এ সময় উপস্থিত ছিলেন জুলাইয়ের আহত যোদ্ধা মুস্তাফিজুর, জীবননগর পৌর বিএনপির সহদপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, জীবননগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ, দপ্তর সম্পাদক মুফতি আমানুল্লাহ, এনসিপির জীবননগর উপজেলার প্রধান সমন্বয়কারী ইমরান হোসেন, যুগ্ম সমন্বয়কারী হৃয়দ সরকার, শামীম দেওয়ান, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ প্রমুখ।