ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মদসহ গ্রেপ্তার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৫২ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে দুর্গম চরাঞ্চলে মদের কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গত শনিবার বিকেলের ওই অভিযানে ১ হাজার ৯০ লিটার মদ উদ্ধার এবং ধ্বংস করা হয়েছে। এ সময় শ্রী রাজন রবিদাস (২৪) নামে একজন গ্রেপ্তার হয়েছে। রবিদাস উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামের মৃত জয়নাল রবিদাসের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল পাকেরদহ গ্রামে দেশীয় মদ উৎপাদন কারখানায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। সেখানে বেশ কয়েকজন মাদক কারবারির ঘরের মেঝে খুঁড়ে ১০টি বড় ড্রাম, পাঁচটি মাঝারি ড্রাম এবং তিনটি ছোট ড্রামে মোট ১ হাজার ৯০ লিটার মদ উদ্ধার করা হয়। পরে মদগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রাজন রবিদাসসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।