× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈদযাত্রা নির্বিঘ্ন  করতে পটিয়ায়  মোবাইল কোর্ট

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:০৩ এএম

ঈদযাত্রা নির্বিঘ্ন  করতে পটিয়ায়  মোবাইল কোর্ট

চট্টগ্রামের পটিয়ায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না এবং ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়েছে কি না, তা-ও দেখা হয়। এ সময় হানিফ, ঈগলসহ তিনটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ঈদযাত্রা নির্বিঘেœ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!