× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৪৮ এএম

কিশোরী-অভিভাবক  সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশুবিবাহ রোধে কিশোরী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার দাসিয়ার ছড়ায় বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিল্ড্রেন এবং অ্যাম্বাসি অফ নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায়, সোচ্চার প্রকল্পের আওতায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর শিফ্ট ক্যাম্পেইনের আওতায় আয়োজিত অনুষ্ঠানে নারীদের সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা আব্দুল জলিল। প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, এএফএডি এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. তাহমিনা শিরিন ও বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. এনামুল হক বক্তব্য রাখেন।

এ ছাড়াও সমবেত অভিভাবকদের মধ্যে থেকে সাবরিনা পারভীন, শিফ্টারদের মধ্য থেকে মোহাম্মদ আলী, শিউলি খাতুন ও  জাদিরানা, কিশোরীদের মধ্য থেকে ববিতা খাতুন ও বাতাসি খাতুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুবিবাহের কুফল সম্বন্ধে বিশদ আলোচনা করেন। পাশাপাশি শিশু ও বাল্যবিবাহ রোধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান। আলোচনা সভার শেষে অন্তত ১০০ জন কিশোরীর মাঝে নারী সুরক্ষা উপকরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় তুলে ধরে নাট্যানুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!