ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হামলার প্রতিবাদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৬:২৯ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সীবাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা এ কর্মসূচির আয়োজন করেন। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী হিমেলের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী। বক্তারা বলেন, দিনের আলোয় ব্যবসায়ী নেতার ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে মূল হোতা ছোট মনিসহ জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।