মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ এলাকা থেকেই তাকে আটক করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৪), তিনি সিরাজ শেখ ওরফে এমদাদের ছেলে এবং শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ মে হেরোইনসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ গ্রাম মহাদেবপুর থেকে গ্রেপ্তার করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন