× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কমিটি গঠন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:০৬ এএম

কমিটি গঠন

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সব সদস্যের সম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাইনুল হক সান্টুকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশ প্রতিনিধি আতিকুর রহমান আশাকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই আহ্বায়ক কমিটি সংগঠনের সব কার্যক্রম পরিচালনা করবে। সভায় নবনিযুক্ত আহ্বায়ক মাইনুল হক সান্টু বলেন, সঠিক ধারার সাংবাদিকতা ও ঐক্য বজায় রাখতে সবাইকে সঙ্ঘবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ছাড়া পেশাদার সাংবাদিকদের নতুন সদস্য পদের জন্য আবেদনের সুযোগ রয়েছে জানিয়ে তিনি স্থানীয় সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!