× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইয়াবাসহ গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০১ এএম

ইয়াবাসহ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মো. সাইফুল্লাহ মাহামুদ সজীব (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব সদর উপজেলার হরিহরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় পালানোর চেষ্টাকালে তাকে ধরা হয়। পরে তার পকেট থেকে আনুমানিক ৩০ হাজার ৩০০ টাকা দামের ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!