× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৯ এএম

প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৯ এএম

প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাটে আগামী ২১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এ ছাড়া জেলার সব স্কুল ও মাদ্রাসার প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক আল মামুন জানান, জেলায় নকলমুক্ত ও আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!