× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:২৬ এএম

চাঁদা না দেওয়ায় ইজারাদারের ছেলেকে পিটিয়ে জখম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:২৬ এএম

চাঁদা না দেওয়ায় ইজারাদারের ছেলেকে পিটিয়ে জখম

ভোলার চরফ্যাশনে চাঁদা না দেওয়ায় আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারাদারের ছেলে বেলায়েত সিকদারকে (৩৫) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ইজারাদার আবদুল গনি সিকদার বাদী হয়ে যুবদল নেতা আল আমিন সিকদারসহ ছয়জনের নাম উল্লেখ করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার ইজারাদার সূত্রে জানা যায়, আবদুল গনি সিকদার সরকারি রাজস্ব পরিশোধ করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনপুরা উপজেলার ‘চরনিজাম কালকিনি’ থেকে চরফ্যাশন উপজেলার ‘মাদ্রাজ স্লুইস’ ঘাট পর্যন্ত যাত্রী পরিবহনের ইজারা পান। গত মঙ্গলবার ইজারাদারের ছেলে বেলায়েত সিকদার যাত্রী নিয়ে ট্রলারযোগে মাদ্রাজ স্লুইস ঘাটে পৌঁছালে স্থানীয় যুবদল নেতা আল আমিন সিকদারের নেতৃত্বে একদল লোক তাকে ঘিরে ধরে। বিবাদীরা এ সময় ইজারাদারের ছেলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী বেলায়েত সিকদার জানান, বৈধভাবে ইজারা আনার কথা জানিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আল আমিন সিকদার, ফারুক খলিফা, জাকির হোসেন মিয়াজী, সফিক গোলদারসহ অন্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত যুবদল নেতা আল আমিন সিকদার বলেন, ‘আমাকে নিয়ে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি বা আমার কর্মীরা জড়িত নই।’

আদালতের আইনজীবী ও এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। বিচারক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!