× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:২২ এএম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:২২ এএম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার কালীগঞ্জে র‌্যাব-৬-এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই  চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার খানজিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ৫৬২ বোতল উইন কোরেক্স, ৮৯ বোতল স্কাফসহ মোট ১ হাজার ৬৪৯ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, র‌্যাব-৬ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার এএসপি মো. রেজাউল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার খানজিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেনকে (২৯) আটক করা হয়। এ সময় ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা তাদের ঘরের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার ৫৬২ বোতল উইন কোরেক্স ও ৮৯ বোতল স্কাফ জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!