× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:৩৩ এএম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‎ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:৩৩ এএম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর খাঁ (৬০) ও মোমেনা খাতুন (৫৫) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে। ‎বিদ্যুৎস্পৃষ্টে নিহত মজিবর খাঁ ও তার স্ত্রী মোমেনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা।

‎‎স্বজনরা জানান, আজ ভোরে নিজ বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তাতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মজিবুর খাঁ স্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎‎ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!