× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:০২ এএম

এখনো পলাতক ৯ আসামি

১২ বছরেও মেলেনি একরাম হত্যার বিচার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:০২ এএম

১২ বছরেও মেলেনি একরাম হত্যার বিচার

ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকা-ের এক যুগ (১২ বছর) পূর্ণ হয়েছে। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে এই নির্মম হত্যাকা- ঘটানো হয়। ২০১৮ সালে চাঞ্চল্যকর এই মামলায় ৩৯ আসামির মৃত্যুদ-াদেশ হলেও দীর্ঘ চার বছরেও তা কার্যকর করা যায়নি। উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি না হওয়ায় আটকে আছে ডেথ রেফারেন্সের শুনানি। ফলে পলাতক ১৭ আসামিকে গ্রেপ্তার এবং ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন একরামের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ মে জিএ একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হকের গাড়ির গতি রোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার রাতে তার ভাই রেজাউল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে ২০১৮ সালের ১৩ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক ৩৯ জনের ফাঁসির আদেশ ও ১৬ জনকে খালাস দেন। অপর এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।

আদালতের রায় অনুযায়ী, ফাঁসির দ-প্রাপ্ত ৩৯ আসামির মধ্যে বর্তমানে ২২ জন কারাগারে রয়েছেন। বাকি ১৭ জনের মধ্যে ৮ জন জামিনে গিয়ে এবং ৯ জন ঘটনার শুরু থেকেই পলাতক রয়েছেন।

কারাগারে থাকা জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলুসহ ২২ আসামি খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। দ-প্রাপ্তদের মধ্যে জামিনে গিয়ে পলাতক রয়েছেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরীসহ আটজন। এ ছাড়া শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ইসমাইল হোসেন ছুট্টু, কফিল উদ্দিন মাহমুদ আবিরসহ ৯ আসামি। অন্যদিকে, বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারসহ ১৬ জন মামলা থেকে খালাস পান।

নিহত চেয়ারম্যান একরামুল হকের ভাই জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুরো পৃথিবী দেখেছে কীভাবে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছে, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা দরকার। রায় দ্রুত কার্যকর হলেই আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে।’

পলাতক আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, একরাম হত্যা মামলাটি দেশজুড়ে আলোচিত। পলাতক ১৭ আসামিকে গ্রেপ্তারে সোর্স নিয়োগসহ পুলিশের যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয়, কেউ গ্রেপ্তার এড়িয়ে পার পাবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!