মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার তেওতা গ্রামের একটি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মো. শিশির মোল্লা ওরফে বিদ্যুৎ, আল আমিন শেখ ও মো. আলাদেত সরদার। তারা সবাই উপজেলার জমদুয়ারা গ্রামের বাসিন্দা। শিবালয় থানার ওসি মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার তেওতা গ্রামের একটি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল শনিবার সকালে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন