বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদসহ আটক দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে।
দ-প্রাপ্তরা হলেনÑ আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের বাবলু ইসলামের ছেলে রায়হান হোসেন (৩২) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী গ্রামের বছির উদ্দীনের ছেলে মামুন ইসলাম (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী ম-ল জানান, আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে ‘খ’ সার্কেলের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই দুইজনকে মাদকসহ আটক করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন